ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপিতে মামলা ৩,৬২২টি
উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ জুলাই, ২০২৫, আপডেট ১৯:৪০
এছাড়াও অভিযানকালে ৪৮৪ টি গাড়ি ডাম্পিং ও ২১৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (০৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করেছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইউডি/এআর

