প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৭ গোল
উত্তরদক্ষিণ। শনিবার (০৫ জুলাই), ২০২৫, আপডেট, ২০:৩০
প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৭ গোল
বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৫জুলাই) তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার । তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও তুর্কমেনিস্তানের জালে প্রথমার্ধেই ৭ গোল দিয়েছে বাংলাদেশ।
শক্তিশালী বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ‘উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্ব’ শুরু করেছিলো বাংলাদেশ। এরপর ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখায় বাংলাদেশের মেয়েরা। টানা দুই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ (৫ জুলাই) তুর্কমেনিস্তারে বিপক্ষে খেলছে বাংলাদেশ। যদিও এ ম্যাচ কেবলই নিয়মরক্ষার। তবুও প্রতিপক্ষকে এতটুকুও ছাড় দেয়নি পিটার বাটলারের শিষ্যরা।
মিয়ানমারের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, সেই একাদশ নিয়েই আজ মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে লাল-সবুজের মেয়েরা। ম্যাচের মাত্র তিন মিনিটেই স্বপ্না রাণীর গোলে লিড নেয় বাংলাদেশ। এর পর যেন একের পর এক গোলের ঢল।
ম্যাচের ৬ মিনিটে শামসুন্নাহারের পা থেকে আসে দ্বিতীয় গোল। তাতেও যেন তার গোলের ক্ষুদা মেটেনি। ১৩ মিনিটে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ফরোয়ার্ড।
ইউডি/এবি

