উল্টো রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়েছে ডিএমপি

উল্টো রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়েছে ডিএমপি

উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ জুলাই, ২০২৫, আপডেট ২৩:০০

রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়েছে। এ উৎসবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়েছে।

শনিবার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, আজ বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার, কদম ফোয়ারা, প্রেস ক্লাব, পল্টন মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, জয়কালি মন্দির মোড় হয়ে স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে গিয়ে শেষ হয়। এই দীর্ঘ পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৭ জুন রথযাত্রার বর্ণাঢ্য এ শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে রথযাত্রা উপলক্ষ্যে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। রথযাত্রা উপলক্ষ্যে রাজধানীব্যাপী ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading