ঝটপট তৈরি করুন গরুর কালাভুনা

ঝটপট তৈরি করুন গরুর কালাভুনা

উত্তরদক্ষিণ। শুরবার, ১১ জুলাই, ২০২৫, আপডেট ১৩:৩০

গরুর কালাভুনার স্বাদ সবকিছুকে হার মানায়। অনেকেই ঘরে কালা ভুনা রাঁধতে ভয় পান, তারা ভাবেন হয়তো রেস্টুরেন্টের মতো স্বাদ হবে না। খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে রাঁধতে পারবেন কালা ভুনা। তাহলে জেনে নিন কালা ভুনা রান্নার সহজ রেসিপি-

উপকরণ-
১. গরুর মাংস ২ কেজি

২. লবণ স্বাদমতো

৩. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ

৪. মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ

৫. ধনে গুঁড়া দেড় টেবিল চামচ

৬. জিরার গুঁড়া দেড় টেবিল চামচ

৭. রসুন বাটা ১ টেবিল চামচ

৮. আদা বাটা ২ টেবিল চামচ

৯. আধা চা চামচ গরম মসলার গুঁড়া

১০ পেঁয়াজ বেরেস্তা ১ কাপ

১১. কাঁচা পেঁয়াজ কুচি ১ কাপ

১২. আধা কাপ সরিষার তেল

১৩. তেজপাতা ৩টি

১৪. দারুচিনি ৪টি

১৫. গোল মরিচ ৭-৮টি

১৬. এলাচ ৪টি

১৭. লবঙ্গ ৪-৫টি ও

১৮ কাঁচা মরিচ ৬-৭টি।

প্রথমে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিন। তারপর একে একে ১-১৭ নং পর্যন্ত সব উপকরণ মিশিয়ে নিন। তারপর ভালো করে মাংসের সঙ্গে মসলাগুলো মাখিয়ে নিতে হবে। ঘণ্টাখানেক ঢেকে রেখে মেরিনেট করে নিন। যে পাত্রে রান্না করবেন ওই পাত্রেই মাংস মেরিনেশন করবেন। এরপর পাত্রটি চুলায় হাইহিটে ৫ মিনিট ঢেকে রান্না করুন।

যখন দেখবেন মাংস থেকে পানি ছাড়ছে, ওই সময় চুলার আঁচ মিডিয়াম করে দিন। মাংস ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢেকে ১৫-২০ মিনিট মাঝারি আঁচে সেদ্ধ করতে হবে মাংস। এতে মাংস থেকে সব পানি বেরিয়ে আসবে। এরপর ঢাকনা উঠিয়ে আবারও মাংস নেড়ে দিন। কালা ভুনা রান্নার ক্ষেত্রে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই রান্না করতে হবে কালা ভুনা।

এক থেকে দেড় ঘণ্টা একেবারেই অল্প আঁচে ঢেকে মাংস রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে কষাতে কষাতে দেখবেন একসময় মাংসের রং কালচে হয়ে এসেছে। যখন দেখবেন পানি একেবারেই শুকিয়ে এসেছে, ওই সময় অল্প অল্প করে গরম পানি মিশিয়ে কষাতে হবে। মাংসের রং কালো হতে অন্তত দেড় ঘণ্টা সময় নেবে। ততক্ষণ রান্না করতেই হবে। যখন মাংসের রং আপনার মনমতো হয়ে যাবে, তখন বাগার দিতে হবে।

এজন্য আদা-রসুন কুচি, শুকনো মরিচ পরিমাণমতো তেলে ভেজে নিতে হবে। তারপর তেলসহ মসলা মাংসের পাত্রে ঢেলে দিতে হবে। এবার মাংস পুনরায় ভালো করে নেড়েচেড়ে নিন। সামান্য গরম মসলা ছিটিয়ে দিতে হবে। একই সঙ্গে আস্ত কাঁচামরিচ ৩-৪টি দিয়ে দিন মাংসে। এভাবে আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। তারপর গরম গরম পরিবেশ করুন সুস্বাদু কালা ভুনা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading