যশোরে আহত ও শহীদ পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়

যশোরে আহত ও শহীদ পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়

উত্তরদক্ষিণ। শুরবার, ১১ জুলাই, ২০২৫, আপডেট ১৩:১০

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (১১ জুলাই) পদযাত্রার ১১তম দিনে বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের হোটেল ওরিয়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অংশ নেওয়া আহতরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও এখনও ঘোষণা পত্র, আহতদের স্বীকৃতি ও ‘জুলাই সনদ’ প্রদান, পূর্ণাঙ্গ চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তারা বলেন, নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখালেও দলের শীর্ষ নেতৃত্ব ধীরে ধীরে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এতে তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ ঘোষণা ও তা বাস্তবায়নের জোর দাবি জানান আহতরা।

এ সময় এনসিপি নেতারা তাদের বক্তব্যে আহতদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি, জনগণকে সঙ্গে নিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলন জোরদার করার ঘোষণা দেন তারা।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. তাসনিম জারা, এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading