জুলাই পুনর্জাগরণে ঢাবিতে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে

জুলাই পুনর্জাগরণে ঢাবিতে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে

উত্তরদক্ষিণ। শনিবার, ১২ জুলাই, ২০২৫, আপডেট ১৪:৪০

২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ১৪ জুলাই (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।

শনিবার (১২ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৪ জুলাই উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন শিল্পী সায়ান, শিল্পী এলিটা করিম, শিল্পী পারসা এবং ব্যান্ড এফ মাইনর ও ব্যান্ড ইলা লালা।

মন্ত্রণালয় জানায়, ১৪ জুলাই রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরের ওপরে প্রদর্শিত হবে ড্রোন শো ‘জুলাই বিষাদ সিন্ধু’।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading