পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যুর ভুল তথ্য ছড়ানো হচ্ছে বললেন ভাই

পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যুর ভুল তথ্য ছড়ানো হচ্ছে বললেন ভাই

উত্তরদক্ষিণ। শনিবার, ১২ জুলাই, ২০২৫, আপডেট ১৫:২০

পাকিস্তানের অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির মৃত্যুকে কেন্দ্র করে উঠেছিল নানা ধরনের শিরোনাম। শোনা যায়, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন হুমায়রা, এমনকী অভিনেত্রীর মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছিল তার পরিবার। এবার সে বিষয়ে মুখ খুলেছেন হুমায়রার ভাই নাভিদ আসগর।

জানা গেছে, হুমায়রার ভাই নাভিদ আসগর লাহোর থেকে গত বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বোনের মরদেহ গ্রহণ করেন। সে সময় নাভিদ জানিয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন না হুমায়রা, বরং তাকে ঘিরে মিডিয়ায় প্রচারিত খবরগুলো ভিত্তিহীন ও ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

করাচিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাভিদ জানান, আমার বোন আত্মনির্ভরশীল ছিল। আমরা তার মরদেহ বুঝে নেওয়ার আগে তিন দিন ধরে পুলিশ ও চিপা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। তিনি আরও জানান, সম্প্রতি এক আত্মীয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণে পরিবার মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তাই দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারেননি।

হুমায়রার সঙ্গে যোগাযোগ কমে যাওয়ার ব্যাখ্যায় নাভিদ বলেন, ‘গত ছয় মাস ধরে তার ফোন বন্ধ ছিল। মা শেষবার যখন তার সঙ্গে কথা বলেছিলেন, হুমায়রা নিজের ঠিকানা জানাননি।’

গণমাধ্যমকে গুজব না ছড়াতে অনুরোধ জানিয়ে বলেন, ‘পরিবার নিয়ে জল্পনার বদলে প্রশ্ন করুন- মালিক এতদিন খোঁজ নিল না কেন? দরজা ভেতর থেকে বন্ধ থাকল কীভাবে? বিল্ডিংয়ে সিসিটিভি ছিল না কেন?’

এদিকে পুলিশ জানিয়েছে, হুমায়রার মৃত্যুর ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে। তার অ্যাপার্টমেন্ট থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে, একটি ফোন নিখোঁজ বলে ধারণা। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ফরেনসিক বিশ্লেষণ চলছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading