প্রতিটি খুন, হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রতিটি খুন, হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

উত্তরদক্ষিণ। শনিবার (১২ জুলাই), ২০২৫, আপডেট, ২০:৪০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশীদ) বলেন, ‘প্রতিটি খুন, প্রতিটি হামলার ঘটনা, মামলার ঘটনা- এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটছে না। এই রাজনৈতিক শেল্টার, এই রাজনৈতিক শক্তি আসলে এ ধরনের হায়েনাদের, এ ধরনের দানবদের তৈরি করছে।’

শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে লাল চাঁদ সোহাগ (৩৯) নামের ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যাসহ সারা দেশে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে রশিদুল ইসলাম বলেন, ‘গতকাল (বুধবার) একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সোহাগ নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই লাশের ওপর নৃত্য করা, এগুলো আইয়ামে জাহেলিয়াতের সময়ে শোনা গেছে। বাংলাদেশে সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার অপচেষ্টা ও ষড়যন্ত্র চলমান।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রে পা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘এখনও দেখা যাচ্ছে, হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয় তখনও তাঁদের শিবির, জঙ্গি, অপচেষ্টাকারী, বিএনপিবিরোধী, বাংলাদেশবিরোধী, হাসিনাপন্থী, ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নানাবিধ ট্যাগের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে। এই ট্যাগিং–পন্থা হলো শেখ হাসিনার স্টাইল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading