দেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ: জাপা মহাসচিব

দেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ: জাপা মহাসচিব

উত্তরদক্ষিণ। রবিবার (১৩ জুলাই) ২০২৫, আপডেট ২০:৪০

জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অপূর্ণাঙ্গ। তিনি অভিযোগ করে বলেন, সব দলের মতামত নেয়া হলেও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এটি একপাক্ষিক ও অসম্পূর্ণ সংস্কার প্রক্রিয়া।

রবিবার (১৩ জুলাই) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

জাতীয় পার্টির এই নেতা বলেন, সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে মব নিয়ন্ত্রণে। নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে। নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তখনই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading