বিদ্যুৎ-জ্বালানি খাতে কর্মরত ঢাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
উত্তরদক্ষিণ। রবিবার (১৩ জুলাই) ২০২৫, আপডেট ২০:১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত রয়েছেন, তাদের সম্মিলনে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত মিলন মেলা।
শনিবার (১২ জুলাই) ঢাবির বানিজ্য অনুষদ প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
এই মিলন মেলায় ৪৪ জন সাবেক শিক্ষার্থী অংশ নেন। যারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধান কার্যালয়/কর্পোরেট অফিসের প্রশাসন, মানব সম্পদ, প্রশিক্ষণ, অর্থ ও হিসাব, নিরাপত্তা, প্রকৌশলসহ বিভিন্ন শাখায় কর্মরত রয়েছেন।
প্রথম মিলন মেলা হওয়ায় এইদিন সাবেক শিক্ষার্থীগণ আবেগঘন অভিব্যক্তি প্রকাশ করেন। তারা আগামীতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন।
এছাড়াও, এই ফোরামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন সেমিনার/কর্মশালা আয়োজন করারও পরিকল্পনা তুলে ধরেন সাবেক শিক্ষার্থীরা।
তাদের প্রত্যাশা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে রাষ্ট্রের সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে একটি আদর্শ স্থান অর্জন করবে এই ফোরাম।
ইউডি/এবি

