রোটারি ক্লাব অব বনানী’র প্রেসিডেন্ট হলেন খন্দকার মুবিন

রোটারি ক্লাব অব বনানী’র প্রেসিডেন্ট হলেন খন্দকার মুবিন
রোটারী ক্লাব অব ঢাকা বনানী 'র প্রেসিডেন্ট খন্দকার মুবিন

উত্তরদক্ষিণ ।। শনিবার, ১২ জুলাই ২০২৫, আপডেট .২৩:০৯

রোটারি ক্লাব অব বনানী’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত ক্লাব-প্রেসিডেন্ট খন্দকার এ মুবিন। ক্লাবের সকল সদস্য-সদস্যদের উপস্থিতিতে শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকার বনানী ক্লাবের হলরুমে এক সভার মাধ্যমে নতুন কমিটির যাত্রা শুরু হয়। নব নির্বাচিত প্রেসিডেন্টকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ওই অনুষ্ঠানে বিদায়ী ক্লাব-প্রেসিডেন্টকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় নব-নির্বাচিত ক্লাব-প্রেসিডেন্ট খন্দকার এম এ মুবিন আগামী এক বছরের (২০২৫-২৬) পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর রোটারিয়ান আবুল কালাম আজাদ এর ইনভোকেশন পাঠ করার মাধ্যমে ২০২৫- ২০২৬ সালের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে একে একে নব নির্বাচিত কমিটির সদস্যগনকে পরিচয় করিয়ে দেন।

এরপর ক্লাব সেক্রেটারি জয়নাল আবেদীন আগামী এক বছরের জন্য সমস্ত সদস্যদের কাছে দোয়া ও সহোযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে রোটারিয়ান এম এ জাকারিয়া, রোটারিয়ান মো: ওবায়দুল্লাহ খান, রোটারিয়ান আব্দুল মান্নান, রোটারিয়ান ইসমত আরা চৌধুরী ও রোটারিয়ান ইয়ামীর আহমেদ তাদের মুল্যবান মতামত তুলে ধরেন।

রিপশা টিমের এসিস্ট্যান্ট কোওর্ডিনেটর মো: এনামুল হক কনক নব নির্বাচিত প্রসিডেন্ট ও সেক্রেটারিকে রোটারির ব্যাচ পরিয়ে দেন। এরপরে নব নির্বাচিত প্রেসিডেন্ট সবাইকে নিয়ে কেক কাটেন। আগত সদস্যদের জন্য ক্লাবের পক্ষ থেকে ডিনারের ব্যবস্থা করা হয়েছিলো।

সবশেষে অনুষ্ঠানে যোগদানের জন্য রোটারিয়ান খন্দকার মুবিন সবাইকে ধন্যবাদ জানান।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading