৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু: ফারুকী

৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু: ফারুকী

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ জুলাই, ২০২৫, আপডেট ১৬:৪৫

দেশের ৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১৪ জুলাই) গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

ফারুকী বলেন, দেশের ৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ থেকে শুরু হলো। ৪ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।

তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার।

তিনি বলেণ, ৫ আগস্ট গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য আরও সময় লাগবে। কারণ, প্রচুর কাজ হবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading