ভোলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেফতার

ভোলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেফতার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, আপডেট ১৫:১৫

ভোলার মনপুরায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমানত উল্যাহ আলমগীরসহ চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানত উল্যাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রুবেল ভূঁইয়া।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ‘পুলিশ রাতভর অভিযান চালিয়ে চারজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি পুলিশের কাজে বাধা ও হয়রানির অভিযোগে দায়ের হয়েছিল।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading