বিমান বিধ্বস্ত: ৩ জন নিহত, ৬০ জন বার্ন ইনস্টিটিউটে

বিমান বিধ্বস্ত: ৩ জন নিহত, ৬০ জন বার্ন ইনস্টিটিউটে

উত্তরদক্ষিণ। সোমবার (২১ জুলাই), ২০২৫, আপডেট, ১৫:৫৫

রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

এদিকে দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় এক ছাত্র মারা গেছেন বলে দাবি করেছেন মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।  বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading