সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২২ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৫০
রান তাড়ায় নেমে ১৫ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে বাংলাদেশের জমা করা ১৩৩ রান তখন পাহাড়। টি-২০তে পাকিস্তানকে সর্বনিম্ন (৭৪) রানে অলআউটের সম্ভাবনা। সেখান থেকে একজন ফাহিম আশরাফ ম্যাচটা বেরই করে নিচ্ছিলেন। শেষ পর্যন্ত ওই শঙ্কা কাটিয়ে ৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক আগা সালমান।
আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। তবে জাকের আলীর ৪৮ বলে ৫৫ ও শেখ মেহেদী হাসানের ২৫ বলে ৩৩ রানের সুবাদে ১৩৩ রানের পুঁজি পায় টাইগাররা।
ইউডি/এবি

