পদ্মার তিন ইলিশের দাম ১৪৪০০ টাকা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, আপডেট ০৯:২০
রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের চর মজলিশপুর এলাকার পদ্মা নদীতে জেলে লক্ষণ হালদারের জালে ধরা পড়েছে বড় আকারের তিনটি ইলিশ মাছ। মাছ তিনটি ১৪ হাজার ৪৪০ টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাছগুলো কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ।
জেলে লক্ষণ হালদার বলেন, বুধবার রাতে আমিসহ আমার সঙ্গীরা পদ্মা নদীর উজানচর ইউনিয়নের চর মজলিশপুর এলাকার পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে বসে থাকি। পরে বৃহস্পতিবার ভোরের দিকে জালে ধাক্কা দিলে বুঝতে পারি কয়েকটি মাছ ধরা পড়েছে। তখন নদীর পানি থেকে জাল ওঠানোর পরে দেখতে পাই বড় তিনটি ইলিশ মাছ। তখন মাছগুলো দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে সাড়ে তিন হাজার টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪৪০ টাকায় বিক্রি করে দেই।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন, জেলে লক্ষণ হালদারের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা কেজি দরে মাছগুলো কিনে নিয়েছি। এখন কেজিতে কিছু টাকা লাভ রেখে অনলাইনের মাধ্যম বিক্রি করে দেব।
ইউডি/কেএস

