নিম্নচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, আপডেট ১৪:৩৫
নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে এবং বাতাসের চাপও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) দেখা যায়, জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া পটুয়াখালীসহ দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ইউডি/এআর

