সারা দেশের পৌর কর্মকর্তাদের তথ্য চাইল মন্ত্রণালয়

সারা দেশের পৌর কর্মকর্তাদের তথ্য চাইল মন্ত্রণালয়

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ জুলাই, ২০২৫, আপডেট ১৪:৩৫

দেশের পৌরসভাগুলোতে ৯ পদের কর্মকর্তাদের তথ্য জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সকল পৌরসভার প্রশাসককে চিঠি পাঠিয়ে এ তথ্য চাওয়া হয়েছে।

৯ পদের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, এসব পদসগুলোর তথ্য ছকে সফট কপি নিকস্ ফন্টে ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে আগামী তিন কার্যদিবসের মধ্যে জরুরিভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

যাদের তথ্য চাওয়া হয়েছে-

১. পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি)
২. পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি)
৩. পৌর নির্বাহী কর্মকর্তা (গ শ্রেণি)

  1. সহকারী প্রকৌশলী (সিভিল)
    ৫. হিসাবরক্ষণ কর্মকর্তা
    ৬. সমাজ উন্নয়ন কর্মকর্তা
    ৭. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
    ৮. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
    ৯. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

মোট পদ সংখ্যা, কর্মরত পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, শূন্য পদের সংখ্যার বিষয়ে ছকে তথ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading