ইতিহাস বিকৃত করে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করছে সরকার: রাশেদ

ইতিহাস বিকৃত করে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করছে সরকার: রাশেদ

উত্তরদক্ষিণ। সোমবার (৪ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:৫৫

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) গণঅভ্যুত্থান অংশীজনদের সাথে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা।’

সোমবার (৪ আগস্ট) এক ফেসবুক পোস্টে এই দাবি করেন মো. রাশেদ খান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয়নি সরকার! হয়তো রাতের মধ্যে দিবে (কারণ দাওয়াত দিবে কি দিবে না এ নিয়ে সরকার কনফিউশানে আছে!)’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন, ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! নিশ্চয়ই তার কাছে স্পষ্ট তথ্য আছে।’

রাশেদ আরও লেখেন, ‘এদিকে ঐক্যমত কমিশনের মাননীয় সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপিকে কিংস পার্টি বললেন! হয়তো তার পদত্যাগের জন্য এনসিপি কঠোর আন্দোলন করতে যাচ্ছে…. অন্যকেউ বলা আর ঐক্যমত কমিশনের একজন সদস্য বলা এক কথা নয়। তার বক্তব্যের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ-বিদেশের সকল মহল প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল।’

হয়তো সামনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জোরালো হবে উল্লেখ করে মো. রাশেদ খান লেখেন, ‘অথবা জনাব মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে। তৃতীয় পক্ষের সহযোগিতায় আবার আওয়ামী লীগ ফিরে এসে আগের রুপ ধারণ করবে। এতে আরও রক্ত, আরও প্রাণ ঝরবে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading