‘টাকা পে’ নামে ভুয়া ওয়েবসাইট, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

‘টাকা পে’ নামে ভুয়া ওয়েবসাইট, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

উত্তরদক্ষিণ। সোমবার (৪ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:৪০

জাতীয় কার্ড স্কিম ‘টাকা পে’ এর কোনো ওয়েবসাইট বা অ্যাপ না থাকলেও একটি ভুয়া ওয়েবসাইট খুলে মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

সেই ভুয়া ওয়েবসাইটে কোনো তথ্য না দিতে ও আর্থিক লেনদেনে না জড়াতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, https://takapaycard.com নামের ওয়েবসাইটটিতে প্রবেশ বা তথ্য দিলে যে কেউ আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হতে পারেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশীয়ভাবে কার্ডভিত্তিক লেনদেনের নিয়ন্ত্রণ, ব্যয় সাশ্রয় ও বৈদেশিক মুদ্রার ব্যবহার হ্রাসের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘টাকা পে’ নামে একটি জাতীয় কার্ড স্কিম চালু করে। ইতোমধ্যে ১৫টি তফসিলি ব্যাংক এই সেবার আওতায় গ্রাহকদের ‘টাকা পে’ ডেবিট কার্ড প্রদান করছে।

“তবে সম্প্রতি লক্ষ্য করা গেছে, https://takapaycard.com নামের একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের সংবেদনশীল ও গোপন তথ্য সংগ্রহের অপচেষ্টা চালানো হচ্ছে। ‘টাকা পে’ এর কোনো ওয়েবসাইট বা অ্যাপ বর্তমানে প্রচলিত নেই। প্রতারণামূলক এই সাইটে বাংলাদেশ ব্যাংকের ‘টাকা পে’ ও এনপিএসবির লোগো অনুমতি ব্যতীত ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ লেনদেন, বিনিয়োগ গ্রহণ কিংবা ঋণ প্রদানের কার্যক্রম পরিচালনা করতে পারে না। এই ধরনের কার্যক্রম আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।”

ওয়েবসাইটটিতে প্রবেশ না করতে ও তথ্য না দিতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading