শেকল ভাঙার দিন আজ

শেকল ভাঙার দিন আজ

কিফায়েত সুস্মিত । মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, আপডেট ১০:৪০

ঐতিহাসিক ৫ আগস্ট আজ । এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে স্বৈরাচার, দুর্নীতি, গুম, দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধ চূড়ান্ত রূপ নেয় জুলাই গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে। পতন ঘটে দীর্ঘ ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের। আজ সেই গৌরবময় গণজাগরণের প্রথম বার্ষিকী। দেশজুড়ে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।

সেইদিন অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। সরকারের অধিকাংশ মন্ত্রী, সংসদ সদস্য এবং শীর্ষ নেতৃবৃন্দও দেশ ছেড়ে পালিয়ে যান। ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তী সরকার।

জাতীয় ছুটি ও রাষ্ট্রীয় কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। আজ বন্ধ রয়েছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শিল্প কলকারখানা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, দিবস উপলক্ষে দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যা জনসাধারণের জন্য উন্মুক্ত। মূল মঞ্চে সাউন্ড, লাইটিং ও নিরাপত্তা ব্যবস্থাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় পরিবেশিত হবে জনপ্রিয় ব্যান্ডদলগুলোর কনসার্ট। এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading