হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, আপডেট ১২:০০

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ভারতের সাথে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। একদিন বন্ধের পর আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি বন্দরে কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, “হিলি স্থলবন্দর যেকোন দিবস বা ঈদ উপলক্ষে বন্ধ থাকে। কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এসবের বাইরে। যেকোন সরকারি ছুটিতে ভারতের সাথে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে, আজও রয়েছে।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading