গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মির্জাগঞ্জে বিএনপি’র বিজয় মিছিল
উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, আপডেট ০০:০৫
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নুর নেতৃত্বে মিছিলটি বরিশাল-বরগুনা মহাসড়কের মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ,নান্নু শপিং কমপ্লেক্স, তিন রাস্তার মোড় হয়ে কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়।
উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি’র নেতাকর্মীরা মিছিল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ও কৃষক দলের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন হাতে খন্ড খন্ড মিছিলে র্যালি কানায় কানায় পরিপূর্ণ হয়ে এক বিশাল জন সমুদ্রে পরিনত হয়।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বিজয় র্যালির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বাবু স্নেহাংশু সরকার কুট্টি, ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন,
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা বিএনপি নেতা মো. বশির মৃধা,মো.নাসির খন্দকার, জেলা যুবদল নেতা বিপ্লব গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েত হোসেন মোহন, সাবেক ছাত্রদল সভাপতি শফিউল বাসার উজ্জ্বল প্রমূখ।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দের আয়োজিত উক্ত বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি,সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, ১ নং সদস্য মোবারক আলি মুন্সী, আইয়ুব আলী খান সহ , মির্জাগঞ্জ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ ও সাধারণ জনতা।
ইউডি/কেএস/মোঃ মেহেদী হাসান

