বৃহস্পতিবার মুলতবি হওয়া ইসির সভা চলছে

বৃহস্পতিবার মুলতবি হওয়া ইসির সভা চলছে

উত্তরদক্ষিণ। সোমবার, ১১ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:১৫

গেল বৃহস্পতিবারের মুলতবি হওয়া কমিশন সভা আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলছে।

নির্বাচন ভবনের এই সভায় অন্য নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

গত বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ চূড়ান্ত হলেও গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫ নিয়ে আলোচনা শেষ হয়নি। আজ গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এতে নির্বাচন বন্ধে ইসির ক্ষমতা বাড়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

এছাড়া বিবিধ বিষয়ে নির্বাচনের প্রস্তুতি ও অন্যান্য চলমান কার্যক্রম যেমন রাজনৈতিক দলের নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, সংসদীয় আসনের সীমানার খসড়া নিয়ে আপত্তি নিষ্পত্তির বিষয়ে আলোচনা হতে পারে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading