মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার (১১ আগস্ট), ২০২৫, আপডেট, ২০:৩০

তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করেন। আর কুয়ালালামপুর পৌঁছান স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে। 

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। এসময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়।   

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার এই সফর। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সফরে প্রথম প্রাধান্য পাবে অভিবাসন, দ্বিতীয়ত বিনিয়োগ। এছাড়া এই সফরে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading