বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:৫০
রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, গতরাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ (বুধবার) সকালে ঢাকা মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছে জানতে পারি গতরাতে ওই নারী অসাবধানতাবশত বনানীর সৈনিক ক্লাবে রেলক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী পর্যটন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।
ইউডি/এআর

