পুতিনের জন্য হাঁটু গেড়ে বসে লাল গালিচা সোজা করেন মার্কিন সেনারা, ছবি ভাইরাল

পুতিনের জন্য হাঁটু গেড়ে বসে লাল গালিচা সোজা করেন মার্কিন সেনারা, ছবি ভাইরাল

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:২০

ইউক্রেন নিয়ে শুক্রবার আলাস্কায় বহুল প্রতীক্ষিত বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় পুতিনকে জাঁকজমকপূর্ণ স্বাগত জানাতে কোনো কমতি রাখেননি ট্রাম্প। ২০১৮ সালের পর এই দুই নেতা প্রথমবারের মতো মুখোমুখি সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল চোখে পড়ার মতো।

শনিবার (১৬ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিজেকে একজন মাস্টার ডিল-মেকার হিসেবে দাবি করতে পছন্দ করেন ট্রাম্প।

আলাস্কার একটি বিমান ঘাঁটিতে পুতিনের জন্য লাল গালিচা বিছিয়ে দেয়া হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের নির্দেশ দেয়ার পর থেকে এটিই ছিল প্রথমবারের মতো রাশিয়ান নেতাকে পশ্চিমা মাটিতে প্রবেশের অনুমতি দেয়া।

আমেরিকার প্রেসিডেন্ট তার রাশিয়ান বন্ধু পুতিনের জন্য টারম্যাকে ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন। পুতিন যখন তার কাছে আসেন তখন হাততালি দিতে থাকেন ট্রাম্প। এরপর পুতিনের সাথে করমর্দন করেন এবং উষ্ণ হাসি বিনিময় করেন তারা।

ইউক্রেনে, শান্তির পথ প্রশস্ত করার জন্য দীর্ঘদিন থেকেই প্রচেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। তারই ধারাবাহিকতায় আলাস্কায় শুক্রবার বৈঠক করেন পুতিন-ট্রাম্প।

তবে, সেখানে ট্রাম্প এবং পুতিনের বৈঠকের একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায় যে মার্কিন সৈন্যরা বিমানের সিঁড়ির শেষে হাঁটু গেড়ে বসেছেন এবং পুতিনের জন্য বিছানো লাল গালিচা সোজা করে দিচ্ছেন।

এরপর ইউক্রেনের রাষ্ট্রীয় পুনরুদ্ধার ও অবকাঠামো উন্নয়ন সংস্থার সাবেক প্রধান মুস্তাফা নাঈম ছবিটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘মেক নিলিং গ্রেট এগেইন।’ ট্রাম্পের কথার সাথে মিল রেখে, মেক আমেরিকা গ্রেট এগেইন।

তবে, ট্রাম্প এবং পুতিন একটি উচ্চ-স্তরের শীর্ষ সম্মেলনে ইউক্রেন বিষয়ে কোনো স্পষ্ট অগ্রগতি করতে পারেননি, চুক্তির ক্ষেত্রগুলোর দিকে ইঙ্গিত করেছেন এবং বন্ধুত্ব পুনরুজ্জীবিত করেছেন কিন্তু যুদ্ধবিরতির কোনো খবর দেননি।

তিন ঘন্টা আলোচনার পর, ট্রাম্প এবং পুতিন উষ্ণ বক্তব্য দেন কিন্তু সাংবাদিকদের কোননো প্রশ্নের উত্তর দেননি।

তবে ট্রাম্প আগে যেমনটা জানিয়েছিলেন, চুক্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করতে হতে পারে, তেমনই বলেছেন যুদ্ধবিরতির বিষয়টি নির্ভর করছে জেলেনস্কির ওপর। এরপর জেলেনস্কির সাথে ফোনে আধ ঘণ্টা কথা বলেন ট্রাম্প।

পরে জেলেনস্কি ঘোষণা দেন, সোমবার ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটনে যাবেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading