পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, আপডেট ১৯:০০

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

ফখরুল বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনও বিকল্প নেই।’

তিনি বলেন, ‘দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।’

ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সন্দুরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading