হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল ও পেঁয়াজ আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল ও পেঁয়াজ আমদানি

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ আগস্ট, ২০২৫, আপডেট ১২:৩০

দেশের বাজারে চাল এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আমদানি হচ্ছে। গত দুই দিনে ইন্ডিয়ার ৯৪ ট্রাকে ৪ হাজার ৫০০ মেট্রিকটন চাল এবং ইন্ডিয়ার ৪০ ট্রাকে ১ হাজার ১৯০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

গত এক সপ্তাহ থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি হলেও শুল্ক জটিলতায় আটকে থাকার কারণে বাজারে সরবরাহ হয়নি। এতে করে চালের দাম অপরিবর্তীত রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকে এসব আমদনিকৃত চাল খালাস শুরু হয়েছে। ফলে আজ থেকে এসব চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে। এতে করে চালের দাম অনেকটাই কমে যাবে বলে আশা করছেন আমদানিকাররা। বর্তমানে আঠাশ জাতের চাল ৫৫ টাকা, স্বর্ণা জাতের চাল ৫২ টাকা এবং জিরা চাতের চাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে পেঁয়াজ আমদানি বেশি হওয়াতে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৩ টাকা কমে ৬২ টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ২ টাকা কমে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, দেশের বাজারে চাল এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বেশি বেশি চাল এবং পেঁয়াজ আমদানি করছেন। এতে করে দেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমতে শুরু করেছে। চালগুলো দেশের বাজারে সরবরাহ শুরু হলেও চালের দাম কমে আসবে বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে চাল এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। চাল ৬৫ শতাংশ শুল্ক থেকে কমিয়ে ২ শতাংশ শুল্কে খালাস হচ্ছে। গত দুই দিনে ভারতীয় ৯৪ ট্রাকে ৪ হাজার ৫০০ মেট্রিকটন চাল এবং ভারতীয় ৪০ ট্রাকে ১ হাজার ১৯০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading