বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭২৭

বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭২৭

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:০৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৭৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫৫০ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭২৭ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি বার্মিজ চাকু, ১টি একনলা বন্দুক, ২টি এলজি, ১টি কিরিচ, ১টি রামদা ও ১টি কার্তুজ।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading