খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:১০

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাতে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (২০ আগস্ট) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: আমেনা বেগম (৪৫) ও তার মেয়ে রায়হানা আক্তার (২২)।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে শুধু মা ও মেয়ে ছিলেন। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশ জানায়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading