ফের একফ্রেমে মিঠুন চক্রবর্তী-দেবশ্রী রায়

ফের একফ্রেমে মিঠুন চক্রবর্তী-দেবশ্রী রায়

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:৪৫

ঢাকাই ছবির মতো কলকাতার সিনেমা বা সিরিয়ালের প্রতিও বাংলাদেশের দর্শকদের অনেক আগ্রহ। দর্শক শুধু সিরিয়াল বা ছবি নয়, রিয়েলিটি শো দেখতেও সমান আগ্রহী। তেমনি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ নিয়ে দর্শকদের কৌতূহল দেখা যায়। এই রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে অনেক নতুন মুখের আগমন ঘটেছে ছোট ও বড় পর্দায়। তাই এর গ্র্যান্ড ফিনালের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকেন দর্শক।

এইবারও তার ব্যতিক্রম হচ্ছে না। খুব শিগগিরই এই শো-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেদিন একঝাঁক তারকাকে বিশেষ চমক নিয়ে হাজির হতে দেখা যাবে। এই সিজনে বিচারক হিসেবে আছেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা।

তাদের সঙ্গে মিঠুন চক্রবর্তী ও গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ সাজে মঞ্চে উপস্থিত হবেন। এই গ্র্যান্ড ফিনালের মঞ্চে আবারও একফ্রেমে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়কে। শুধু তাই নয়, একসঙ্গে গানের তালে পা মেলাতেও দেখা যাবে তাদের।

ইন্ডিয়ার গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে আসছেন দেবশ্রী ও টোটা রায়চৌধুরী। তাই স্বাভাবিকভাবেই মঞ্চে তাদের পারফর্ম করতে দেখবেন দর্শক।

এক সময় এই জুটি টলিউডে রাজত্ব করত। তাদের একসঙ্গে আবারো দেখে দর্শক নস্টালজিয়ায় ভাসবেন, এমনটাই আশা করা হচ্ছে। ইতোমধ্যেই রিয়েলিটি শো-এর গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে মিঠুন-দেবশ্রীর নাচের এক ঝলক দেখেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

পথিকৃৎ বসুর পরিচালনায় ‘শাস্ত্রী’ ছবিতে দর্শক সর্বশেষ এই জুটিকে একসঙ্গে দেখেছিলেন। দীর্ঘ ১৬ বছর পর সেই ছবিতে আবারও একসাথে হন এই দুই তারকা। তাদের একসঙ্গে অনেক গুলো ছবি আছে, যার মধ্যে ‘যুদ্ধ’, ‘অভিমন্যু’ ও ‘এমএলএ ফাটাকেষ্ট’ উল্লেখযোগ্য। এবার ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে যেন আবারও নতুন করে চমক দিতে প্রস্তুত এই জনপ্রিয় জুটি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading