ডাকসুতে অর্থ ও খাবার বিতরণে নিষেধাজ্ঞা, অমান্য করলে কঠোর ব্যবস্থা

ডাকসুতে অর্থ ও খাবার বিতরণে নিষেধাজ্ঞা, অমান্য করলে কঠোর ব্যবস্থা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫, আপডেট ১৭:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রচারণায় কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকরা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন, খাবার-দাবার আপ্যায়ন, আর্থিক সহযোগিতা কিংবা অনুরূপ কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading