নির্বাচন নিয়ে শর্ত জনগণের উদ্বেগের কারণ: তারেক রহমান

নির্বাচন নিয়ে শর্ত জনগণের উদ্বেগের কারণ: তারেক রহমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২১ আগস্ট), ২০২৫, আপডেট, ১৯:৩০

নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দল, গোষ্ঠী ও বক্তার বক্তব্য ও শর্ত জনগণের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই নানা বক্তব্য ও শর্ত জনগণকে বিভ্রান্ত করছে।

আওয়ামী লীগ গত ১৫ বছরে বিএনপিকে রুখে দেয়ার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যেও বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা দেখা যাচ্ছে।

সতর্ক করে তিনি বলেন, ‘যারা নতুন নতুন শর্ত দিচ্ছেন, তাদের বলব রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন। বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রতিনিধিত্বমূলক (PR) ভোট পদ্ধতি উপযুক্ত নয়।

তিনি অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে এবং ফ্যাসিবাদ-স্বৈরাচার পুনর্বাসনের পথ সুগম করছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading