ঠাকুরগাঁওয়ে আখক্ষেতে মিলল কিশোরের মরদেহ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২১ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:১০
নিখোঁজের চার দিন পর ঠাকুরগাঁওয়ে একটি আখক্ষেত থেকে মোহাম্মদ রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে কিশোরের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। নিহত রাকিব ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর আদর্শ পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব।
এ ঘটনায় আটককৃতরা হলেন মাহাবুব(৩২) ও আব্দুল কুদ্দুস(৩৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজ বলেন, আমরা একটি নিখোঁজ মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। পরে সন্দেহজনক ভাবে নিখোঁজের দুই বন্ধুকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসামিদের তথ্যের ভিত্তিতে জানাগেছে, বন্ধুর অটো চার্জার ব্যাটারি চুরি করতেই চার বন্ধু মিলে রাকিবকে হত্যা করেছে।
এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম জানান, এটি একটি সুপরিকল্পিত প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে জানাগেছে। প্রথমে কিশোরের পরিবার থানায় একটি অপহরণ মামলা করেন। এখন এটি হত্যা মামলা হবে বলেও জানান তিনি।
ইউডি/এবি

