‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও সংকট তৈরি হতে পারে’

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও সংকট তৈরি হতে পারে’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২১ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:০৫

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশে আবারো গভীর সংকটের মধ্যে যেতে পারে। তাই জুলাই সনদকে একটি আইনি কাঠামোতে আনতে হবে। যাতে পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক দল এগুলো বাস্তবায়নে বাধ্য থাকে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, যে সংস্কার প্রস্তাবগুলোতে সকলে ঐক্যমত হবে তা বাস্তবায়নে নতুন গণতান্ত্রিক সংবিধান নির্ধারনের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে। গণপরিষদ নির্বাচন, কাঙ্খিত সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতির হওয়ার পরেই এনসিপি নির্বাচনের বিষয়ে চিন্তাভাবনা করবে। এগুলো বাস্তবায়নের পরে যদি নির্বাচন সামনের দিকে এগিয়েও আসে, সকল আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এনসিপি। কিন্তু কাঙ্খিত সংস্কারের প্রশ্নে যদি কোন দল গরিমসি করে মানুষকে সংস্কার থেকে বঞ্চিত করা হয় সে ক্ষেত্রে এনসিপি আবারও রাজপথে নামবে।

তিনি বলেন, এনসিপি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। উচ্চকক্ষে যে আসন বন্টন তা ভোটের অনুপাতে হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দল এনসিপি এক নয়।

এসময় এনসিপি পটুয়াখালী জেলা সমন্বয়ে কমিটির যুগ্ম সমন্বয়কারী মনজুরুল ইসলাম, মোহাম্মদ বশির উদ্দিন, বাসেদুল ইসলাম রাশেদসহ অন্যান্য নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading