জুলাই সনদ নিয়ে কমিশনে মতামত দিলো ২৩ দল

জুলাই সনদ নিয়ে কমিশনে মতামত দিলো ২৩ দল

উত্তরদক্ষিণ। শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫, আপডেট ২১:৩০

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে ২৩টি রাজনৈতিক দল।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কমিশন।

মতামত দেয়া রাজনৈতিক দলগুলো হলো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও কয়েকটি রাজনৈতিক দল শিগগিরই তাদের মতামত জমা দেবে।

কমিশন সব দলের মতামত নিয়ে একটি প্রস্তাবিত কাঠামো তৈরি করে তা জাতির সামনে উপস্থাপন করবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading