২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। শনিবার , ২৩ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:২০

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফুটবলের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। সঙ্গে আবার মজা করে বলেন, সোনার ট্রফিটা তিনি কি নিজের কাছে রাখতে পারবেন?

আসন্ন বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। ৪৮ দলের এই টুর্নামেন্টের ড্র হবে আমেরিকার রাজধানীতে কেনেডি সেন্টারে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ঘোষণা দেওয়ার সময় ট্রাম্পের পাশে ছিলেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফ্যান্তিনো। ট্রাম্প বলেন, ‘এটা সবচেয়ে বড়, সম্ভবত খেলাধুলার সবচেয়ে বড় ইভেন্ট।’

ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোর সঙ্গে বিলিয়নিয়ার ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ড্রয়ের তারিখ ঘোষণার সময় তিনি বিশ্বকাপ ট্রফি সঙ্গে নিয়ে আসেন এবং ট্রাম্পকে সেটি হাতে ধরতেও দেন।

ইনফ্যান্তিনোও এই সময় মজা করেন এভাবে, ‘শুধু ফিফা সভাপতি, দেশগুলোর প্রেসিডেন্ট এবং যারা জেতে তারাই এটাকে ছুঁতে পারে। কারণ এটা শুধু বিজয়ীদের জন্য। আর যেহেতু আপনি একজন বিজয়ী, অবশ্যই আপনিও এটা ছুঁতে পারেন।’

‘আমি কি এটা রাখতে পারি?’ হাসতে হাসতে জবাব দেন ট্রাম্প, যিনি গত বছর হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছেন। তিনি দুই হাতে ট্রফি তুলে ধরে বলেন, ‘এটা সত্যিই অসাধারণ সোনার টুকরো।’

মজার ওই মুহূর্তে একবার অবশ্য দুশ্চিন্তারও সৃষ্টি হয়েছিল, যখন ট্রাম্প বিশ্বকাপ ট্রফিটি রাখতে গিয়ে প্রায় ফেলে দিচ্ছিলেন। তবে ইনফ্যান্তিনো হাত বাড়িয়ে সেটিকে সামলে দেন।

পরে ইনফ্যান্তিনো আমেরিকার প্রেসিডেন্টকে একটি বিশাল প্রতীকী টিকিট উপহার দেন-রো ১, সিট ১। ২০২৬ সালের ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের ওই টিকিট হাতে নেন ট্রাম্প ।

২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদকালে আমেরিকাকে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছিল। তিনি ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান, তবে গত বছর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading