বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান: এ্যানি

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান: এ্যানি

উত্তরদক্ষিণ। রবিবার , ২৪ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:১৮

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এ প্ল্যানগুলোকে তারেক রহমান লন্ডনে বসে একটি উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে আমাদের মাঝে আসবেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে। আসার ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারব, ইনশাআল্লাহ।

রবিবার (২৪ আগস্ট) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশে আসবেন। তারেক রহমান দেশে আসার আগে কী কী পরিকল্পনা, কী কী কাজ, দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কী উদ্যোগ গ্রহণ করতে হবে, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্ল্যান করছেন। আমরা যদি অপরাধ ও দুর্নীতি কন্ট্রোল করতে না পারি, তাহলে হাসিনা যে কাজগুলো করেছে অনেকে তখন বলবে এ কাজ তো বিএনপি করতে পারে না। এজন্য তারেক রহমান বিভিন্ন রকম প্ল্যান নিয়েছেন।

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম।

ইউডি/কেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading