মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:৪৫
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো—আহমেদ হোসেন (২১), আল আমিন (২৮), জনি (৩০), সানি (৩৩), সাজ্জাদ (৪০), মিঠুন (২৫), রানা (২০), শাহজালাল (২৩), শ্রী মাধব হালদার (২২), শহিদুল ইসলাম (৪৫), রবিউল (২২), হানিফ (২০), আনোয়ার হোসেন (২২), তানভীর ওরফে রমজান (৩২), শাহাদাত শুভ (৩১), রুবেল (২৫), হৃদয় (২৪), স্বপন (২২), সুলতান (২৫), সাদ্দাম (৩০), মানিক মোল্লা (২৫), তামিম মোল্লা (২২), সেলিম (২২), আনোয়ার (২২), হৃদয় (২২), তাইয়েব মিয়া (২৫), সাহেল মিয়া (১৯) এবং ভূঁইয়া আবু শাহাদাত (৫৪)।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৪৫ গ্রাম গাঁজা, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ হাজার ৪৫০ টাকা, একটি এসএস পাইপ চেইন স্পোকেট কুড়াল, একটি হাসুয়া ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ইউডি/এআর

