৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা

৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৬ আগস্ট) ২০২৫, আপডেট ২১:৪০

চলতি বছরের নোবেল পুরস্কারের পর্দা উঠবে ৬ অক্টোবর, সোমবার থেকে। বিজ্ঞানে আগ্রহী গোটা পৃথিবীর সাধারণ মানুষই শুধু নন, বাঘা বাঘা বিজ্ঞানীরাও এই পুরস্কারটির জন্য অপেক্ষা করেন অধীর আগ্রহে। তবে বিজ্ঞানের তিনটি ছাড়াও আরও দুই বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি ও শান্তি—এই পাঁচটি বিষয়ের সর্বোচ্চ সম্মাননা বলে মনে করা হয় নোবেলকে।

এরচেয়ে বেশি অর্থমূল্যের পুরস্কার আছে আরও বেশ কটি। কিন্তু এত বড় সম্মান বলে বিবেচনা করা হয় না আর কোনোটিকেই। রসিকতা করে তাই অনেকে বলেন, অক্টোবর মাসে বিজ্ঞানীদের মেজাজ বেশ খিটখিটে থাকে। যারা পান, তারা যেমন ভেসে যান বাঁধভাঙা উচ্ছ্বাসে, তেমনি হারানোর বেদনাতেও ছেয়ে যায় অনেকের মন।

সব অপেক্ষার সমাপ্তি হবে ৬-৮ অক্টোবরের মধ্যে। আর বিজ্ঞানের তিনটি নোবেলই ঘোষণা করা হবে সবার আগে।

আগামী ৬ অক্টোবর, সোমবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৩০ মিনিটে জানা যাবে এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। পরদিন ৭ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে জানা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে ৮ অক্টোবর, বুধবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে।

২০২৪ সালের হিসাব অনুযায়ী, প্রত্যেক বিভাগের নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন ক্রোনা থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন করা হয়। ২০২৪ সালে এতে আর কোনো পরিবর্তন আসেনি। ২০২৫ সালে এখনো পুরস্কারের অর্থমূল্য ঘোষণা করেনি নোবেল কমিটি। সম্ভবত গত বছরের অর্থমূল্য এ বছরেও পাবেন বিজয়ীরা। আর যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১১ লাখ ৪৪ হাজার ৪৫০ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হবে প্রায় ১৩ কোটি ৯৮ লাখ টাকার বেশি!

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading