উপদেষ্টা শেখ বশিরউদ্দীনই বিমানের চেয়ারম্যান

উপদেষ্টা শেখ বশিরউদ্দীনই বিমানের চেয়ারম্যান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৬ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:৫৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত”।

তিনি চট্টগ্রামে আছেন এবং আপাতত এ বিষয়ে আর কিছু জানেন না বলে তুলে ধরেন। এ বিষয়ে তাকে আর কোনো প্রশ্নও নিতে চাননি।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে থেকে নিজের মন্ত্রণালয়ের অধীনস্থ একটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগের বিষয়টি জানাজানি হলে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিমানের নতুন চেয়ারম্যান হিসেবে বশিরউদ্দীনের দায়িত্ব নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান আইনে অর্পিত সরকারের ক্ষমতাবলে ’দ্যা কোম্পানিজ অ্যাক্টের’ আওতায় “আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ লিমিটেড’ এর অনুচ্ছেদ ৫১ এর অনুযায়ী মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।

তিনি বর্তমান চেয়ারম্যান সাব্কে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মুয়ীদ চৌধুরীর স্থলে এ দায়িত্ব পালন করবেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading