দিনাজপুরে দুই মাদক কারবারি আটক

দিনাজপুরে দুই মাদক কারবারি আটক

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:৫৫

দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে হিলির সাতকুড়ি এলাকায় মামুন ইসলাম ও মেহের আলী নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতরা স্থানীয় বাসিন্দা। মামুন ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং মেহের আলী একই এলাকার আব্দুল হান্নানের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গির আলম বলেন, মাদক কেনাবেচার সংবাদের ভিত্তিতে আমরা সাতকুড়ি এলাকায় অভিযান চালাই। অভিযানকালে মামুন ও মেহের আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading