দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমস্যা হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমস্যা হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:২০

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আগামীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমস্যা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস (দায়রা) আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, সংকটের আট বছর পেরিয়ে গেলেও আমরা এখনো কোনো সমাধানে আসতে পারিনি।

রোহিঙ্গা ইস্যু সমাধানে কাজ চলছে উল্লেখ করে বাংলাদেশ-মিয়ানমারের পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তৌহিদ হোসেন।

আমেরিকার প্রেসিডেন্টের নতুন শুল্ক আরোপের ঘটনা ভৌগলিক রাজনীতিতে নতুন ধারণা আনলেও তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুয়েক বছর সময় দরকার বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading