এশিয়া কাপ হকি: হার দিয়ে মিশন শুরু বাংলাদেশের

এশিয়া কাপ হকি: হার দিয়ে মিশন শুরু বাংলাদেশের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, আপডেট ১৬:২৫

হকি এশিয়া কাপ ২০২৫ আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।

ইন্ডিয়ার রাজঘিরের বিহার স্পোর্টস ইউনির্ভাসিটি হকি স্টেডিয়ামে শুক্রবার (২৯ আগস্ট) শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর চার গোল হজম করে লাল সবুজরা।

বাংলাদেশের গোলটি আসে দ্বিতীয় কোয়ার্টারের ১৬তম মিনিটে। এরপর ঘুরে দাঁড়ায় মালয়েশিয়া। প্রথমে সমতাসূচক গোলটি করেন আশরান হামসানি। ২৪ মিনিটে গোল করেন তিনি।

এরপর ৩৬ মিনিটে আকিমুল্লাহ আনুয়ারের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। কিন্তু শেষ কোয়ার্টারে মালয়েশিয়ার গতি আর আক্রমণ ঠেকানো সম্ভব হয়নি। ৪৮ মিনিটে মুহাজির আবু রউফ এবং ৫৪ মিনিটে সাইয়েদ চোলানের গোল বাংলাদেশকে বড় ব্যবধানের হার থেকে রক্ষা করলেও শেষ পর্যন্ত ৪-১ গোলেই থামতে হয় দলটিকে।

প্রায় তিন সপ্তাহের প্রস্তুতি শেষে শেষ মুহূর্তে পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। ২০২২ এশিয়া কাপে এই মালয়েশিয়ার কাছে ৮-১ গোলের বড় হারে মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজ প্রতিনিধিদের।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading