বিশেষ অভিযানে আরও ১৫১৫ জন গ্রেফতার

বিশেষ অভিযানে আরও ১৫১৫ জন গ্রেফতার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:০০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫৩৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫১৫ জনকে।

অভিযানে একটি রিভলবার, একটি ১২ বোর একনালা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি ৩ রাইফেল, একটি এমএ ভেরিয়েন্ট রাইফেল, একটি এলএম ১৬ ভেরিয়েন্ট রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান, ৯টি ম্যাগজিন, ৭ রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি এবং দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading