আজ শিল্পকলা একাডেমিতে বঙ্গরঙ্গ নাট্যদলের ‘মৃত্যুহীন প্রাণ’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী

আজ শিল্পকলা একাডেমিতে বঙ্গরঙ্গ নাট্যদলের ‘মৃত্যুহীন প্রাণ’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী
বঙ্গরঙ্গ নাট্যদলের ‘মৃত্যুহীন প্রাণ’ নাটকের পোস্টার

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, আপডেট ০০:২৯

আজ ৩০শে আগস্ট শনিবার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হতে যাচ্ছে বঙ্গরঙ্গ নাট্যদলের ৭ম প্রযোজনা ‘মৃত্যুহীন প্রাণ’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে নাটকটির নবনাট্যায়ন ও নির্দেশনায় আছেন মিথুন মোস্তফা। আলোক ও সংগীত পরিকল্পনায় আছেন আসিফ মুনীর।

নাটকের মহড়ার একটি দৃশ্য

‘মৃত্যুহীন প্রাণ’ মূলত একটি ধূসর ব্যঙ্গাত্মক নাটক, যেখানে শ্রমজীবী মানুষের দাবি ও আন্দোলনের সঙ্গে মালিক পক্ষের সৃষ্ট দ্বন্দ্বের ফলে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় মদদে চলে নিপীড়ন আর নির্যাতন। ন্যায়বিচার, মানবাধিকার ও প্রতিরোধের প্রশ্নে রচিত এই নাটকে উঠে এসেছে সমাজের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা।

নাটকের মহড়ার একটি দৃশ্য

শ্রমিক শ্রেণি ও রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার দ্বন্দ্বের প্রেক্ষাপটে নাটকের মূল উপজিব্য বিষয়। যুগে যুগে, দেশ-দেশান্তরে শোষক ও শোষিতের এই সংঘাত নিয়েই ‘মৃত্যুহীন প্রাণ’ নাটকের কাহিনি আবর্তিত। সংলাপ থেকে সংলাপে হাস্যরসের মিশেল থাকলেও, তার মধ্যেই নাটকটিতে আছে নির্যাতিতের যন্ত্রণা আর প্রতিবাদ।

উদ্বোধনী প্রদর্শনীর সময়সয়চী.
তারিখ : ৩০শে অগাস্ট, ২০২৫, শনিবার
সময় : সন্ধ্যা ৭টা
স্থান : এক্সপেরিমেন্টাল থিয়েটার হল
বাংলাদেশ শিল্পকলা একাডেমি

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading