আফগানিস্তানে ভূমিকম্প, শতাধিক প্রাণহানির আশঙ্কা
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:২০
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত শতাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আফগান স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আফগান কর্তৃপক্ষ বিপুল প্রাণহানির আশঙ্কা করছে। খবর বার্তাসংস্থা রয়র্টাসের।
আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আফগান স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, প্রাথমিক খবর অনুযায়ী একটি গ্রামেই অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
স্থানীয় আফগান কর্মকর্তারা জানিয়েছেন, নানগাহার ও কুনার প্রদেশে ১১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (১ আগস্ট) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূ-পৃষ্ট থেকে ৮ কিমি গভীরে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর মতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থলটি রাজধানী কাবুল থেকে ২০০ কিমি দূরে। ভূমিকম্পটির কম্পন পাকিস্তানেও অনুভূত হয়েছে।
ইউডি/রেজা

