মুসলমান হয়েও কেন গণেশপূজা করেন সালমান খান

মুসলমান হয়েও কেন গণেশপূজা করেন সালমান খান

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৪:১০

মুসলমান হয়েও কেন গণেশপূজা করেন সালমান খান- এই নিয়ে প্রায়ই প্রশ্ন তোলেন তার অনুরাগীরা। সম্প্রতি এ সুপার স্টারের বাড়ির গণেশপুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। অনুরাগীরা এ ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন। এবার সালমানের বাবা সেলিম খান জানালেন, খান পরিবারে গণেশচতুর্থী পালনের আসল কারণ।

সালমানের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকেই রয়েছে একটি গণেশমূর্তি। গত ১৫ বছর ধরে এই মূর্তি রয়েছে তাদের বাড়িতে। হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন সেলিম খান। বিয়ের পরে সুশীলার নাম হয় সালমা খান। তারপরেই কি গণেশপূজার চল তাদের বাড়িতে? সেলিম জানান, তার বিয়ের অনেক আগে থেকেই গণেশপূজা করেন তারা।

সেলিমের বাবার আমল থেকেই এই চল। ইন্দোরের একটি হিন্দু এলাকায় তারা থাকতেন। সেখানে হিন্দু-মুসলিম বলে আলাদা করে কিছুই ছিল না। সম্প্রীতির সঙ্গে সবাই থাকতেন। পরিবারগুলোর মধ্যে খাবারও দেওয়া নেওয়া হত। সেলিমের কথায়, ‘হিন্দু-মুসলিমের কোনো ব্যাপারই ছিল না। আমরা সকলে বন্ধু ছিলাম। আমি বরাবরই হিন্দুদের মধ্যে বড় হয়েছি। তাই বিয়ের পরেই গণেশপূজা করছি আমি, বিষয়টা এমন নয়। ভিন্নধর্মে বিয়ে নিয়েও আমার পরিবারের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। আমার স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না। তার পরিবারের দূরের এক আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে।’

শৈশবে তার সব বন্ধুরাও হিন্দু ছিলেন বলে জানান সেলিম। স্কুলে মাত্র তিন জন মুসলিম সহপাঠী ছিলেন। কিন্তু বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই। হিন্দু আবহে বড় হয়েছেন বলেও সাতপাক ঘুরেই বিয়ে করেছিলেন সেলিম। এই একই মানসিকতা পুত্র সালমানের মধ্যেও রয়েছে বলে সেলিম খান জানান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading