বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, “ভোট সেন্টারের ১০০ গজ দূরে ডেস্ক বসানোর কথা থাকলেও ছাত্রদল ১০০ গজের মধ্যে ডেস্ক বসিয়েছে এবং ভোটার লাইনে টোকেন দিচ্ছে।”

তিনি বলেন, “এসব বিষয়ে প্রশাসন কোনো ভূমিকা পালন করছে না। আমাদের কাছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সিনেট ভবন কেন্দ্রের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

ফরহাদ বলেন, “ছাত্রদল আচরণবিধি মানছে না। শুনছি, ইউল্যাব সেন্টারে ইসলামী আন্দোলন অভিযোগ জানিয়েছে তাদের প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দিয়েছে ছাত্রদল। এই বিষয় প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading